বিশ্বনাথে আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০১৫ ইং, ৩:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৮৪৭ বার পঠিত
ষ্টাফ রির্পোটার::বিশ্বনাথে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল রোববার সকাল ১১টায় র্যালী ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নূরুল ইসলাম, মহিলা ইউপি সদস্য নেহারা বেগম, তরুণ সমাজসেবক অনন্ত বিজয় দাশ, আকমল হোসেন,রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী নাহিদা আক্তার, মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী খাদিজা আখতার ফাইজা।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আলী নূর রহমান, শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) সোলায়মান হোসেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুনতাকিম, মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, পল্ল¬ী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, বিশ্বনাথ থানার এস.আই দিপন চন্দ্র সরকার, ব্রাক ম্যানেজার আব্দুল কুদ্দুস, মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান ইউজেটিক্স, সাংবাদিক জাহাঙ্গির আলম খায়ের, আসিক আলী, রুহেল উদ্দিন, জামাল মিয়া, এনামুল হক মামুন, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, ইউপি সদস্যা চৌধুরী শারমিন রহমান, দিলারা বেগম, আছারুন বেগম, আছমা বেগম, জোসনা বেগম, আফিয়া বেগমসহ সূর্যমূখী উন্নয়ন মহিলা সমিতি, সচেতন মহিলা উন্নয়ন সমিতি, স্বপ্নীল মহিলা উন্নয়ন সমিতি, উদয়ন সেচ্ছাসেবী মহিলা সমিতি, উপজেলা মহিলা অধিদপ্তর, ব্র্যাক, প্রিপ ট্রাস্ট এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


