বিশ্বনাথে বর্ডার ক্রাইম সভা
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০১৫ ইং, ৮:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৮৫৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক::বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন বলেছেন, অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। নিজের জানমালের স্বার্থে চুরি, ডাকাতি বন্ধে প্রত্যেক এলাকায় পাহারার বিকল্প নেই। তিনি বলেন, মানুষ কে সুখ, শান্তিতে বসবাস করতে সব সময় পুলিশ কাজ করে যাচ্ছে। এজন্য সবার সহযোগিতা বড়ই প্রয়োজন। মঙ্গলবার বিশ্বনাথ সদর ইউনিয়নের তাতিকোনা গ্রামের মিজানুর রহমান সেলিমের গ্রামের বাড়িতে বর্ডার ক্রাইম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এলাকার প্রবীণ মুরব্বী মাসুক মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার সদ্য যোগদানকারী পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলাকার মুরব্বী সাজিদ আলী, সাবেক মেম্বার মুক্তার মিয়া, নূর আলী, হারুণ মিয়া, আতাউর রহমান, জিলু মিয়া, চমক আলী, বশির মিয়া, সাজিদ আলী, নেছার মিয়া, ফারুক মিয়া, যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন আখতার হোসেন, জালাল আহমদ, শহিদুল ইসলাম সাহিদ, আনহার হোসেন, অনন্ত বিজয় দাশ, আকমল হোসেন, সফিক আহমদ, আছাব আলী, গৌছ আলী, আসাদুজামান নূর আসাদ, সেলিম আহমদ, আশরাফ আলী, ফয়জুল হক, আব্দুল মজিদ পিনু, আরকুম আলী, ফজলু মিয়া, সুহিন মিয়া, রায়হান মিয়া, আব্দুল্লাহ, খছরু মিয়া, তাহমিদ, ফারহাদ, তাহমিদ প্রমুখ।


