সিলেটে ১৬ পুলিশ সদস্য পুরষ্কৃত
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০১৫ ইং, ৮:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৮ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেট জেলায় কর্মরত বিভিন্ন থানার এসআই, এএসআইদেরকে পুরষ্কৃত করা হয়েছে। গত মার্চ মাসে গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার ও প্রসিকিউশন দাখিলের উপর ভিত্তি করে সিলেট জেলায় কর্মরত বিভিন্ন অফিসারদের পুরস্কার প্রদান করা হয়। বৃহস্পতিবার পুরষ্কার প্রদান করেন সিলেট জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম। জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম.শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সিলেট এই পুরষ্কার প্রদান করা হয়।
পুরষ্কৃতরা হচ্ছেন কোম্পানীগঞ্জ থানার এসআই মিয়া আবুল কালাম আজাদ, গোলাপগঞ্জ মডেল থানার এসআই নুনু মিয়া, বিশ্বনাথ থানার এসআই মাসুদ আলম ভূইঞাঁ, বিয়ানীবাজার থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার, গোয়াইনঘাট থানার এসআই হাবিবুর রহমান, এসআই ইউনুছ আলী, এএসআই শ্রী বিনয় ভূষন চক্রবর্তী, গোলাপগঞ্জ মডেল থানার এএসআই গোলাম ফাত্তাহ্ মোর্শেদ চৌধুরী, এএসআই শংকর চন্দ্র দেব, জকিগঞ্জ থানার এসআই রাজীব মন্ডল, কোম্পানীগঞ্জ থানার এএসআই মোহাম্মদ আশরাফুল হক, কানাইঘাট থানার এএসআই গোলাম মোস্তফা, জৈন্তাপুর মডেল থানার এএসআই মশিউর রহমান, জেলা গোয়েন্দা শাখার এসআই মাসুদ পারভেজ ভূইয়াঁ, জেলা বিশেষ শাখার কনস্টেবল ফখরুল ইসলাম এবং টিএসআই নজরুল ইসলাম।
সভায় পুলিশ সুপার সিলেট বলেন, দক্ষ অফিসারদের পুরস্কার প্রদানের এ ধারা অব্যাহত থাকবে এবং উক্ত পুরস্কার অফিসারদের মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধি করবে।
দক্ষ অফিসারদের পুরষ্কৃত করার পাশাপাশি জেলায় কর্মরত অদক্ষ অফিসারদেরকে সভায় তিরস্কৃত করা হয়। সভায় সিলেট জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রত্যেক থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।


