ওসমানীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০১৫ ইং, ৬:২৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার চর ইসবপুর গ্রামের রাজেল আহমদ (২২)। সে সিলেট জালালাবাদ ক্যান্টমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা তাজপুর বাজারে একতলা ভবনের ছাদের উপর আড্ডা দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতের তারে সাথে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ওসমানীনগর থানার ওসি মোরসালিন ঘটনার সত্যতা স্বীকার করেন।


