ওসমানীনগরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০১৫ ইং, ৬:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৮৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার-সিকন্দরপুর, উমরপুর-মোল্লাপাড়াসহ উপজেলার উমরপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তার সংস্কারের দাবীতে বৃহস্পতিবার বিকেলে ওসমানীনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি দবির মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উমরপুর ইউপির সাবেক চেয়ারম্যান চেরাগ আলী। মানববন্ধন চলাকালিন সময়ে টেলিকন্সফারেন্সের মাধ্যমে ঐক্যমত পোষন করেন বালাগঞ্জ-ওসমানীনগরে ফুটবল খেলোয়ার কল্যান সংস্থার সাবেক সভাপতি প্রবাসী ছানাওর আলী।
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আফছর মিয়া, উমরপুর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী লেবু মিয়া, মোল্লপাড়া গ্রামের মুরব্বি মতলব মিয়া, হামতনপুর গ্রামের মুরব্বি মাসুক মিয়া, ইউ/পি সদস্য রুকন মিয়া,আব্দুস সালাম,উন্নয়ন বাস্থবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ হোসেন লেফাছ, ব্যবসায়ী কামালুর রহমান,খলিলুর রহমান,নাজিম আহমদ,রনজিৎ বাবু,বাহার হুজুর,উজ্জ্বল আহমদ,এমরান আহমদ,অলক, রন বাবু,বাবুল আহমদ,তারেক আহমদ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন আপন কেপি ব্রাদাস এর সভাপতি আজাদুর রহমান আজাদ,সাধারণ সম্পাদক ফাহিম আহমদ,সহ সভাপতি রাজু আহমদ,কেপি ব্রাদ্রাস সংগঠনের রায়হান আহমদ,ছাবু আহমদ, আব্দুল আহমদ,দুলাল আহমদ,বাহার আহমদ,সুফিয়ান আহমদ,তোফায়েল আহমদ, শাকিল আহমদ প্রমুখ। উক্ত মানববন্ধনে বক্তারা দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষকে এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহব্বান জানান।


