ওসামানীনগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০১৫ ইং, ১:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৬১০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর থানা পুলিশ বৃহস্পতিবার দুপুর ১২টায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হলেন-উপজেলার মজলিসপুর গ্রামের রহমত আলীর ছেলে আল-আমিন (২২)।
গ্রেফতারের সত্যতা স্বীকার করেন থানার এ এস আই মুহিবুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করি। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।


