বিশ্বনাথে কুকুরের কামড়ের ছয় মাস পর যুবদল নেতার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০১৫ ইং, ৪:১০ অপরাহ্ণ | সংবাদটি ৯০৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে কুকুর কামড়ের ছয় মাস পর বুধবার রাতে উপজেলা যুবদল নেতা সুহেল আহমদ (২৭) এর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তিনি উপজেলার বিশ্বনাথেরগাঁও গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র। মৃত যুবদল নেতার এক ছেলে এক মেয়ে রয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় মৃত যুবদল নেতার জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থান দাফন করা হয়। তার জানাযার নামাজে জনপ্রতিনিধি.রাজনীতিবিদ,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এদিকে, যুবদল নেতার মৃত্যুত্বে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
শোকপ্রকাশকারীরা হলেন-সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সহ-সভাপতি আবুল কালাম কছির, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, বশির আহমদ, মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী।
নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
জানাগেছে, গত ছয় মাস পূর্বে সুহেল আহমদকে তার নিজ বাড়ির সামনে একটি কুকুর কাড়র দেয়। এতে সে চিকিৎসার অবহেলা করে। গত সপ্তাহে তার শরীরের শারীরিক অবস্থা খারাপ হলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যায় হয়। তবে কর্তব্যরত চিকিৎসা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরার্মশ দেন। পরে তার পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে আসেন। বুধবার রাতে তার মৃত্যু হয়।


