“খাজাঞ্চি ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভোলাপমেন্ট ট্রাস্ট ইউকের সভা”
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৫ ইং, ১১:০১ পূর্বাহ্ণ | সংবাদটি ৮৬০ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:-বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন ডেভোলাপমেন্ট ট্রাস্ট ইউকের কার্যকরী পরিষদের সভা ইস্টলন্ডনের একটি হলে অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি হাজী মাহবুব মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমানের পরিচালনায় সভায় আলোচনায় উপস্থিত ছিলেন ট্রাস্টের অর্থ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী সানাম মিয়া আতিক, হাজী শায়স্তা মিয়া, হাজী কুতুব উদ্দিন খান, হাজী আব্দুস সাত্তার, হাজী ময়না মিয়া, কামাল উদ্দিন সাবুল, এডভোকেট হাবিবুর রহমান, হাজী মো: সামসুদ্দিন, কাওছার মিয়া ও বাবুল মিয়া প্রমুখ.
খাজাঞ্চি ইউনিয়নে সামাজিক ও শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের লক্ষে সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে আগামী জুলাই মাসে ইউনিয়নের গরিব ও অসহায় পরিবারের মধ্যে তিন লক্ষ্য টাকা বিতরণের কর্মসূচি এবং এ কার্যক্রমে বাংলাদেশে উপস্থিত তাকবেন সংগঠনের সভাপতি হাজী মাহবুব মিয়া সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান এবং অর্থ সম্পাদক সানাম মিয়া আতিক এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়নের লক্ষে ভবিষ্যত কার্যক্রমের কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়।


