গোয়াইনঘাটে বিষপানে ৮ সন্তানের জননীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০১৫ ইং, ৮:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ১০০৯ বার পঠিত
নিউজ ডেক্স:: গোয়াইনঘাটের পলীতে ৮ সন্তানের জননী আত্মহত্যা করেছেন। বুধবার ভোর রাত ৩টার দিকে নিজ ঘরে বিষপান করে আত্মহত্যা করেছেন।নিহতের নাম রহিমা বেগম, তিনি উপজেলার দক্ষিণ প্রতাপপুর গ্রামের আব্দুর রফিকের স্ত্রী।
জানা গেছে- রহিমা র্দীঘদিন যাবৎ পেটের ব্যাথায় ভুগছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রহিমার পেটে ব্যাথা শুরু হয়। তিনি ব্যাথা সহ্য করতে না পেরে রাত ৩টার দিকে ঘরে থাকা কীটনাশক জাতীয় বিষ পান করেন এবং সাথে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ব্যাপারে নিহতের স্বামীর বড়ভাই সফিক মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি সাধারন ডায়রি করেছেন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ হাই জানান- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছি এবং নিহতের পরিবার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দাফন করেছেন।


