ছাতকে ডাকাতির ঘটনায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৫ ইং, ৭:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৯৬৩ বার পঠিত
ছাতক প্রতিনিধি:: ছাতকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার ছৈলা- আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামে ব্যবসায়ী সানুর উদ্দিনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
গৃহকর্তা সানুর উদ্দিন জানান, ১৫/২০ জনের ডাকাত দল গভীর রাতে বসতঘরের কেসি গেইটের তালা ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ডাকাতরা ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, ৩টি মোবাইলসহ ৩ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল লুট করে নিয়ে যায় । ডাকাতদের কাউকে চিনতে পারেননি বলেও তিনি জানান। রাতেই ছাতক থানার অফিসার-ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।


