ছাতকে স্কুলের শিশু-ছাত্রী পাশবিক নির্যাতনের শিকার
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০১৫ ইং, ১১:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৭ বার পঠিত
ছাতক প্রতিনিধি:: ছাতকে আনন্দ স্কুলের এক শিশু-ছাত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামে। পাশবিক নির্যাতনের শিকার শিশুটিকে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। ধর্ষক একই গ্রামের উদয় দেবনাথের লম্পট পুত্র অখিল দেবনাথ।
স্থানীয় সূত্রে জানা যায়, লম্পট অখিল দেবনাথের বড় ভাইয়ের স্ত্রী টেইলারিংয়ের কাজ করে বাড়িতে থেকে । এ সুবাধে শিশুটির মা অখিলের ভাবীর কাছে একটি ব্লাউজ সেলাই করতে দিয়েছিল ক’দিন আগে। ঘটনার দিন বিকেলে শিশুটিকে তার মা ব্লাউজ আনতে পাঠায় ওই বাড়িতে। এ সুযোগে লম্পট অখিল কৌশলে শিশুটিকে তার কক্ষে নিয়ে পাশবিক নির্যাতন করে। প্রায় আধ ঘন্টা পর শিশুটিকে ঘর থেকে বের করে দেয় নরপশু অখিল।
তার শারীরীক অবস্থা দেখে সন্দেহ হলে মা’র জিজ্ঞাসাবাদে শিশুটি পাশবিক নির্যাতনের কথা বর্ননা করে। ঘটনা জানাজানি হলে লম্পট অখিল গাঁ ঢাকা দেয়। এদিকে শিশুটির অবস্থার অবনতি ঘটলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির দাদী বাদী হয়ে বৃহস্পতিবার ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লম্পট অখিল তার ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নয়। দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোয়ারাই গ্রাম থেকে সম্প্রতি তারা জয়নগর গ্রামে এসেছে। তিনি লম্পট অখিলের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী জানান, ঘটনাটি তার জানা নেই। তবে অভিযোগ এলে তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।


