বিশ্বনাথে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০১৫ ইং, ৭:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৭২২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেটের বিশ্বনাথ থানা শনিবার রাত সাড়ে ৭টায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। সে উপজেলার দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রামের গম্ভীর আলীর ছেলে খোয়াজ আলী (২৭)।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন ডেইলি বিশ্বনাথ ডটকম কে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে বিশ্বনাথ থানার এস আই মাসুদ আলমের নেতৃত্বে একদল পুলিশ সাজাপ্রাপ্ত আসামির নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রোববার সকালে গ্রেফতারকৃত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।


