বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০১৫ ইং, ৯:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৮০৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী সম্মেলন মঙ্গলবার বিকেলে স্থানীয় ইউপি পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে। উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলীর সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, জেলা যুবলীগের সদস্য শেখ মো. আজাদ, রুনু কান্ত দে, মাসুদ আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী, সদস্য নুরুল হক মেম্বার। কোরআন তেলাওয়াত করেন যুবলীগ নেতা সেলিম চৌধুরী।
এসময় দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকবর আলী মেম্বার, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক বশির আহমদ, আওয়ামী লীগ নেতা আব্দাল মিয়া, আলী আকবর মিলন মেম্বার, সাখাওয়াত হোসেন, জাহেদ আহমদ তালুকদার, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-সম্পাদক রবিউল হোসেন, যুবলীগ নেতা জহুর আলী, ওয়াহাব আলী, নিজামউদ্দিন, সবুজ খান, রফিক হাসান, মিজানুর রহমান, রফিক মিয়া, জিয়াউর রহমান জিয়া, শাহ আলম খোকন, ইউসুফ ইসলাম, তাজুল ইসলাম, দবির মিয়া, আলমগীর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতসহ সকল অপশক্তির ষড়যন্ত্র উন্নয়নের ওই যাত্রাকে ব্যাহত করতে পারছে না। বক্তারা আরো বলেন, একে একে সকল যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের মধ্য দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করা হবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলেই।


