বিশ্বনাথে পরিত্যক্ত ঘর থেকে চার সন্তানের জনকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০১৫ ইং, ১০:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৯০২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে পরিত্যক্ত ঘর থেকে চার সন্তানের জনকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হলেন-খাজাঞ্চি ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত জবান আলীর পুত্র আবদুল মনাফ (৭০)। সোমবার রাত ৯টায় নিহতের নিজ বাড়ির পরিত্যক্ত ঘরে (লাকড়ির ঘরে) থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। নিহতের দুই ছেলে দুই মেয়ে রয়েছে বলে জানা গেছে।
নিহতের পরিবার সূত্র জানাযায়, গত শনিবার থেকে তাকে নিহত আবদুল মনাফ কে খুজে পাওয়া যাচ্ছেনা। সোমবার সন্ধ্যায় নিহতের স্ত্রী চোঁখ পড়ে পরিত্যক্ত ঘরের দিকে। এসময় তিনি দেখতে পান তার স্বামী ওই ঘরে গলায় রশি দিয়ে বাঁধা অবস্থায় বসে আছেন।
নিহতের স্ত্রী চাম্পা বেগম বলেন, স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কি কারণে হত্যা করা হয়েছে প্রসঙ্গে তিনি বলেন, একজন লোকের কাছে টাকা পয়সার লেন-দেন থাকায় স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
থানার এসআই দ্বিপন চন্দ্র সরকার বলেন, হত্যা না আত্বহত্যা এ বিষয়ে স্পষ্ট করে বলা যাচ্ছেনা। তবে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।


