বিশ্বনাথে মাঠ দিবস অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০১৫ ইং, ৪:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ৫৮২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়নে কৃষক মাঠ দিবস বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দূর্যাকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আকতার হোসেন, এস এ এ ও হরে কৃষ সরকার, জিতেন্দ্র মালাকার, প্রশিক্ষক চান মিয়া, মাসুক আহমদ, প্রশিক্ষনার্থী মনছুর আহমদ, মতছির আলী, সফর আলী, আছকন্দর আলী, আওলাদ আলী, জায়েদ আলী, শানুর আলী, রফিক আহমদ, দুলাল আহমদ, নূর আলী, জাহেদা বেগম, লিমা বেগম, হোসেন আরা, সাহেদা বেগম, আনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।এসময় কৃষকদের মধ্যে পুরস্কার ও নগদ ১৫শত টাকা করে প্রধান করেন অনুষ্ঠানের অতিথিরা।


