বিশ্বনাথে রাস্তার সংস্কারের দাবিতে সভা
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০১৫ ইং, ১২:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৫৫৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেটের বিশ্বনাথের বিশ্বনাথ হাবড়া বাজার রাস্তা সংস্কারের দাবিতে সোমবার রাতে উপজেলার হাবড়া বাজারে অনুপম যুব সমবায় সমিতির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ফিরোজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার বিভাংশু গুণ বিভুর পরিচালনায় বক্তব্য রাখেন, ইকবাল হোসেন সুমন, নিজামুল ইসলাম, আবদুস সোবহান, খালেদ রব, নূপেন্দ দে, অজয় দে, নুরুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, দীঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় ভেঙে যায়। রাস্তায় অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন ছোট-বড় দূর্ঘটনায় কবলিত হচ্ছেন এলাকাবাসী। অভিলম্ভে রাস্তাটি সংস্কার করার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।


