ব্রিটেনের নির্বাচনে ওসমানীনগরের ছেলে কাউন্সিলর নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০১৫ ইং, ৫:০১ অপরাহ্ণ | সংবাদটি ৭৮৯ বার পঠিত
শিপন আহমদ, ওসমানীনগর:: ব্রিটেনের কাউন্সিলার নির্বাচনে সিলেটের ওসমানীনগরের কৃতি সন্তান ডাক্তার জুলহাস উদ্দিন কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। তিনি ব্রিটেনের সাউথবরং এন্ড হাইব্রমস এলাকায় লেবার পার্টির থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ করে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। জুলহাস উদ্দিন উপজেলার জলার মোহাম্মদপুর গ্রামের ছোরাব আলী পুত্র।
এদিকে, বৃটিশ নির্বাচনে জুলহাস কাউন্সিলার নির্বাচিত হওয়ায় তাঁর জন্ম ভূমি ওসমানীনগের জলার মোহাম্মদপুর গ্রামের মানুষের মধ্যে আনন্দ উল্ল্যাস বিরাজ করছে। সোমবার দুপুরে তার গ্রামের বাড়ি মোহাম্মদপুর রাইকদাড়ায় আলোচনা সভা, মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনেকেই আবার তাকে অভিনন্দন জানিয়েছেন।
যুক্তরাজ্যেরে নির্বাচনে ডা: জুলহাস উদ্দিনের প্রাপ্ত ভোট ১২৮৯ ও তার নিকটতম প্রতিদন্দী প্রার্থী লেবার পাটির ড্যানি হিল পেয়েছেন ১২৩৫ ভোট। তিনি ব্যক্তিগত জীবনে ২ কন্যা সন্তানের জনক। তিনি যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থাকার পাশাপাশি নিজ এলাকায় সামাজিক উন্নয়ন ও শিক্ষার উন্নয়নের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে যাচ্ছেন।
অভিনন্দনকারীরা হলেন,সিলেট জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, স্ধাারণ সম্পাদক আফজালুর রহমান,চৌধুরী নাজলু, দয়ামির কলেজের পরিচালনা কমিটি, চকরবাজার আলীয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ,সাবেক উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি স্যায়িদ আহমদ বহলুল, দয়ামির ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিরন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, যুক্তরাজ্যে যুবলীগের সহসভাপতি সুহেল আহমদ, মোহাম্মদ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন,সহ সভাপতি মকসুদ আলী, শিক্ষানুরাগী সদস্য রুহেল আহমদ, প্রধান শিক্ষক সেলিনা ইয়াছমিন,সহকারী শিক্ষক বশির আহমদ,সঞ্চিতা দাশ লক্ষি,লিজা বেগম,লাভলী বেগম,সুয়েব আহমদ,আনোয়ারা বেগম পুরকায়স্থ,সহযোগী শিক্ষক খালেদ আহমদসহ শিক্ষার্থীবৃন্দ।


