রশিদপুরে ডাকাতদলের হানা : পুলিশ-এলাকাবাসীর প্রতিরোধ
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০১৫ ইং, ৯:১২ অপরাহ্ণ | সংবাদটি ১৮৮০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ থানার সীমান্তবর্তি দক্ষিণ সুরমা থানার সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে প্রবাসীর বাসায় একদল ডাকাত শুকবার রাতে সাড়ে ১২টায় হানা দেয় বলে খবর পাওয়া গেছে। এমন খবর চারিদিকে জড়িয়ে পড়লে বিশ্বনাথ থানা-দক্ষিণ সুরমা থানা ও ওসমানীনগর থানা পুলিশের পাশাপাশি বিশ্বনাথ ও রশিদপুর এলাকার শতশত মানুষ ডাকাত প্রতিরোধ করতে মাঠে নামেন। পুলিশ ও এলাকাবাসীর প্রতিরোধে ডাকতদল পালিয়ে যেতে সক্ষম হয়।
জানাগেছে, শুক্রবার রাতে কয়েকটি নোহা গাড়িনি ডাকাত দল রশিদপুর তরু মিয়ার বাসায় একদল ডাকাত হানা দেয়। এসময় ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে ওই বাসার লোকজন আশ-পাশের এলাকা ডাকাত বাসায় হানা দিয়ে এমন খবর মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করেন। খবব দেয়া হয় থানা পুলিশকে। খবর পেয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও দক্ষিণ সুরমা এবং ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। অন্যদিকে ওই এলাকার প্রায় প্রতিটি মসজিদে ডাকাত প্রবেশ করার ঘোষনা দিলে এলাকার দক্ষিণ সুরমার রশীদপুর, বিশ্বনাথ উপজেলার ধর্মদা, হিমিদপুর, তাতিকোনা, মোহাম্মদপুর, ইলিমপুর, পূর্ব শ্বাসরাম গ্রামসহ বিভিন্ন কয়েকটি গ্রামের শত শত লোকজন লাঠি-সোটা নিয়ে বের হন। এতে ডাকাতদলকে প্রতিরোধ করতে সক্ষম হন।
অপরদিকে,সিলেটের ওসমানীনগরে ডাকাত আতংকে ৩০ গ্রামের মানুষ শুক্রবার রাতে নির্ঘুম রাত্রীযাপন করে পাহারা দিয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে রশিদপুর এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে লোকজন প্রতিরোধ গড়ে তুলে। এসময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে ডাকাতরা ওসমানীনগরে প্রবেশ করে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ এলাকার জনপ্রতিনিধিসহ সচেতন নাগরিকদের ফোন করে সতর্ক করে দিলে প্রতিটি এলাকার মসজিদে মাইকযোগে ডাকাত প্রবেশের বিষয়টি জানানো হয়। এতে এলাকার লোকজন সমবেত হয়ে প্রতিরোধ গড়ে তুলে এবং রাত জেগে পাহারা দেয়।
গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, এলাকায় ডাকাত প্রবেশের বিষয়টি ফোন করে জানায় পুলিশ। এতে এলাকাবাসি সমবেত হয়ে প্রতিরোধ গড়ে তুলে এবং পাহারা দেয়।
ওসমানীনগর থানার ওসি মুরসালিন বলেন, ডাকাতরা রশিদপুর এলাকায় ব্যর্থ হয়ে ওসমানীনগরে প্রবেশ করার বিষয়টি জানতে পেরে জনপ্রতিনিধিসহ সচেতনমহলকে অবগত করি।
বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এসময় এলাকার শতশত মানুষ উপস্থিত ছিলেন।


