সুনামগঞ্জে ৫ বস্তা মদসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০১৫ ইং, ১২:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৫৮ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জ সদর উপজেলায় ৫ বস্তা মদসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব-৯) সদস্যরা। আটককৃতরা হলো দুলাল মিয়া (২৫) ও ইউনুছ মিয়া (২৪)। তাদের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা গ্রামে।
সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়ণতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
সুনামগঞ্জ র্যাব ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ বস্তা অফিসার্স চয়েস মদসহ দুই যুবককে আটক করা হয়েছে।
এর আগে দুপুরে সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকা থেকে এক কেজি গাঁজাসহ আরজ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আরজ আলী ছাতক উপজেলার জাউয়াবাজার বড়কাপন গ্রামের কলমধর আলীর ছেলে।


