ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ ইউকের মিলাদ মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০১৫ ইং, ১১:৫৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৭৩৫ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:-বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোজ জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান এবং তাঁর ছোট বোনের স্বামী মরহুম মাওলানা আব্দুল হাই’র ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর বড় বোনের রুহের মাগফেরাত কামনা করে ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ ইউকের উদ্যোগে লন্ডনস্থ ব্রিকলেইন জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেইন মসজিদের ইমাম হাফিজ সাজ্জাদুর রহমান। দোয়া পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক আবুল কালাম আজাদ। সদস্য সচিব আলহাজ্ব তৈমুছ আলীর সার্বিক তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া মাহফিলে অংশনেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাইস্তা চৌধুরী কুদ্দুছ,সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী,ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ যুক্তরাজ্যের যুগ্ম আহবায়ক গৌছ আলী,সিরাজুল ইসলাম, মকদ্দুছ আলী,গোলজার আহমদ খাঁন, ড.মুজিবুর রহমান,মদরিছ আলী বাদশা,মিসবাহ উদ্দিন, জসিম উদ্দিন সেলিম, আফজাল হোসেন, মদরিছ আলী মফজ্জুল,নিজাম উদ্দিন,যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম, গোলাম রাব্বানী, যুগ্ম সম্পাদক হেলাল নাসিমুজ্জামান,এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল,করিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির আহমদ শাহীন,সদস্য সচিব আবুল হোসেন,বিএনপি নেতা কামাল উদ্দিন, হাবিবুর রহমান ময়না,আতিকুর রহমান পাপ্পু,যুবদল নেতা টিপু আহমদ,দেওয়ান আব্দুল বাছিত, সোয়ালেহিন করিম চৌধুরী,রাসেল আলী, মো: আব্দুল মুনিম,মুফতি জাকির,সরফরাজ শরফু,কমিউনিটি নেতা এম এ সালাম, এডভোকেট রশিদ আলী। এছাড়া মিলাদ মাহফিলের শেষ পর্যায়ে যোগদেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিষ্টার আবু সায়েম ও ব্যরিস্টার আনোয়ার হোসেন খোকন।


