‘এমপি কয়েছ চৌধুরীকে জড়িয়ে কটুক্তির প্রতিবাদ’
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৫ ইং, ৮:১১ অপরাহ্ণ | সংবাদটি ৬৭৮ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেট-৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ উস্ সামাদ চৌধুরী কয়েসকে জড়িয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে কটুক্তি ও বিরুপ মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয়েছে।
১৫ মে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বালাগঞ্জ উপজেলা শাখা, মাধ্যমিক শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে বালাগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে সম্মিলিত ভাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিদাতারা বলেন, এমপি কয়েছ চৌধুরী সিলেটবাসীর স্বার্থ সংরক্ষন এবং শিক্ষার উন্নয়নে একজন নিরলস কর্মী হিসেবে সকল মহলে যখন প্রশংসা অর্জন করছেন ঠিক তখনই কতিপয় স্বার্থন্বেষী হীনমনস্ক ব্যক্তিরা তাঁর ব্যক্তিত্ব ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এসব অপ-প্রচারে লিপ্ত আছে। প্রকৃত একজন দেশ প্রেমিক, শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিত্বের বিরুদ্ধে এহেন অপ-প্রচার থেকে বিরত থাকার জন্য সকল মহলের প্রতি অনুরোধ জানানো হয়।
সম্প্রতি এমপি কয়েস চৌধুরীর তথাকথিত একটি বক্তব্যকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের পক্ষালম্বন করে একটি মহল এমপিকে জড়িয়ে তার সামাজিক মান-মর্যাদা হেয় করার জন্য বিভিন্ন প্রচার মাধ্যমে অপ-প্রচার, কটুক্তি ও বিরুপ মন্তব্য করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুছ ছত্তার, একই সংগঠনের সেক্রেটারী প্রতাপ চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষক সমিতি বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রফিকুল আলম, একই সংগঠনের সেক্রেটারী সানা উল্লাহ্, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি লাল মোহন দাস নান্টু ও একই সংগঠনের সেক্রেটারী অজয় কুমার দে প্রমুখ।


