ওসমানীনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০১৫ ইং, ৩:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৭০৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরের সরকারি গোপাট রখম ভূমিতে অবৈধভাবে প্রভাবশালীদের নির্মানকৃত দেয়াল ও বসতঘর অবশেষে উচ্ছেদ করেছে প্রশাসন। রোববার সকাল ১১টার দিকে উমরপুর ইউনিয়নের হামতনপুর গ্রামে অবৈধ স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সিলেটের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো.রায়হান মেহবুব ও বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম সরকার ও স্থানীয় থানা প্রশাসন।
জানা যায়, উপজেলার হামতনপুর গ্রামের প্রভাবশালী আবদুর রুপের স্ত্রী সাজনা বেগম, কামিল মামনের পুত্র অনু মিয়া,মৃত খালিক মিয়ার পুত্র সফা মিয়া, সুন্দর মিয়ার পুত্র সিতু মিয়া ও তাদের সহযোগিরা দীর্ঘদিন ধরে উপজেলার উমপুর ইউপির হামতনপুর মৌজার জেএল নং ১৬, ১নং খতিয়ানের ১২৮৬/১২৮১ ও ১৩১১ দাগের গোপাট রখম ভূমি অবৈধভাবে মাটি ভরাট করে দীর্ঘ দিন পাঁকা বসত ঘর ও দেয়াল নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন। রোববার বালাগঞ্জ উপজেলার উচ্ছেদ মামলা নং ০২/২০১৩-১৪ এর মূলে জেলা প্রসাশকের কার্যালয় সিলেটের স্মরক নং ০৫.৬০.৯১০০.০১৪.৪৮.০০৬.১৪-৪৫৪(৭) এর আদেশ অনুযায়ি সিলেটের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এর নেতেৃত্বে এলাকাবাসীর সহযোগিতায় বোলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
হামতন পুর এলাকার প্রবীণ মুরব্বি স্বেচ্ছাসেবী সংগঠন (সিমা) এর চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় পুরো গ্রামবাসী উপকৃত হয়েছে। এভাবে অন্যান্য অবৈধ সরকারি ভূমি অবৈধ স্থপনা উচ্ছেদ হলে সাধারন মানুষ আইনের প্রতি শ্রদ্ধা আরও বৃদ্ধি পাবে।
নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মেহবুব উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে মোতাবেক সরকারি ভূমির উপর নির্মিত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।


