ওসমানীনগরে বৃষ্টির অযুহাতে বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষকরা
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০১৫ ইং, ৮:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৫৮৯ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর::সিলেটের ওসমানীনগর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বুধবার শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন অনেক শিক্ষক। অভিযোগ উঠেছে কয়েকটি বিদ্যালয়ে ১/২জন শিক্ষক উপস্থিত থাকলেও দুপুর দেড়টার দিকে শিক্ষাথীদের ছুটি দিয়ে বিদ্যালয় বন্ধ করে চলে গেছেন শিক্ষকরা।
জানা যায, উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ১৪৫ নং করনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭জন শিক্ষক বিদ্যামান থাকলেও বুধবার ৫জন শিক্ষকই বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। দুইজন সহকারি শিক্ষিকা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান শেষে দেড়টার দিকে স্কুল ছুটি দিয়ে বাড়িতে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিত্বে বুধবার সরেজমিনে উপজেলার ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,শাহ-সিকন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,হামতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,রাজচন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার একাধিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে বিদ্যলয়গুলোতে কর্মরত একাধিক শিক্ষকরা অনুপস্থিত রয়েছেন। শিক্ষক সংকটের কারণে দেড়টার দিকে একাধিক বিদ্যালয়ে ছুটি দেয়া হয়েছে।
করনসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সাথে যোগাযোগ করা হলেও তিনি জানান,বিদ্যালয়ের কাজে তিনি সিলেটে অবস্থান করছেন। বৃষ্টির কারণে হয়তো কোন শিক্ষক অনুপস্থিত থাকতে পারেন। তবে বিদ্যালয়ে যথারিতি পাঠদান হয়েছে।
এ ব্যাপারে একাধিকবার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রোমান মিয়া ব্যাক্তিগত মুঠো ফোনে একাধিকবার সাংবাদিকরা ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে এসব বিদ্যালয়গুলোর কর্মরত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে তিনি জানান।


