ওসমানীনগরে সংঘর্ষে নারীসহ আহত ৭
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০১৫ ইং, ৪:১২ অপরাহ্ণ | সংবাদটি ৬৩৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলার জায়ফরপুর গ্রামে বাড়ির রাস্তা নিয়ে সংঘর্ষে নারীসহ ৭জন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফপুর গ্রামের আবদুর নুর বক্স ও একই গ্রামের আনোয়ার বক্স’র লোকজনের মধ্যে এঘটনা ঘটে। আহতরা হলেন-তাছলিমা বেগম, আনোয়ার বক্স, মেহের বক্স, দুরুদ বক্স, চাঁন বিবি, আশ্রাদুন বেগম ও এসডিল বেগম। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আবদুর নুর বক্সের সঙ্গে পাশবর্তী আনোয়ার বক্স’র বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উভয় পক্ষের মধ্যে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ ৭জন আহত।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি মোরসালিন বলেন, এঘটনায় একটি পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।


