জগন্নাথপুরে তথ্য প্রযুক্তি আইনে দ্বিতীয় মামলা
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৫ ইং, ৮:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৫৮২ বার পঠিত
নিউজ ডেক্স:: জগন্নাথপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে দ্বিতীয় মামলা হয়েছে। ফেসবুকে মানহানীকর মিথ্যা বিভ্রান্তিকর স্ট্যাটাসের অভিযোগে এ মামলা হয়। সোমবার রাতে জগন্নাথপুর থানায় মামলাটি দায়ের করেন জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত দেব।
মামলার এজাহারে বলা হয়, জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই আমবাড়ির বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মোঃ সায়েক আহমদ তাঁর নিজস্ব ফেসবুক আইডি থেকে মিথ্যা বিভ্রান্তিকর লেখা লিখে সাংবাদিক অমিত দেব ও আলী আহমদসহ শিক্ষক রাজনৈতিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে কাল্পনিক মানহানিকর কথা লিখে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে সাংবাদিক ও রাজনৈতিক,সামাজিক অঙ্গনে অপপ্রচার চালাচ্ছে।
সে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিবসহ বিভিন্ন রাজনৈতিক নেতার বিরুদ্ধে বিষেদাগার করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সায়েক জগন্নাথপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ফেসবুকের মাধ্যমে সন্মানহানির প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। এর আগেও জগন্নাথপুর থানায় এসব অভিযোগে তিনটি পৃথক জিডি করা হয়েছিল। এদিকে মামলা দায়েরের পর পর জগন্নাথপুর থানার পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানের নের্তৃত্বধানকারী এস.আই আব্দুল কাদির বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে হয়তো আসামী পালিয়ে যায়। আসামী ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।
জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, সুনিদিষ্ট তথ্য প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭/২ ধারা মোতাবেক মামলা নেয়া হয়েছে। এটি জগন্নাথপুর থানায় দ্বিতীয় মামলা উল্লেখ করে ওসি বলেন, আসামী ধরতে পুলিশের অভিযান চলছে। যেকোন মূল্যে আসামী গ্রেফতার করা হবে।


