বিশ্বনাথের ব্যবসায়ী ওয়াজিদ আলীর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০১৫ ইং, ৫:৫১ অপরাহ্ণ | সংবাদটি ৬২৮ বার পঠিত
তজম্মুল আলী রাজু : বিশ্বনাথ উপজেলা শহরের পুরানবাজারের বিশিষ্ট ব্যবয়াসী, বিলকিছ মার্কেটের আছকির বস্ত্রালয়ে স্বত্বাধীকারী, দক্ষিণ বিশ্বনাথ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, সমাজসেবক বিশ্বনাথ সদর ইউনিয়নের সরুয়ালা ননকী পাড়া গ্রামের বাসিন্দা মো. ওয়াজিদ আলী ইন্তকাল করেছেন। বুধবার বেলা ২টায় সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে তিনি শেষ: নিঃশ্বাস ত্যাগ করেন। ওয়াজিদ আলীর মৃত্যুতে বিলকিছ মার্কেটের ব্যবসায়ীরা আগামীকাল বৃহস্পতিবার আধাবেলা মার্কেট বন্ধ রাখার ঘোষনা দিয়েছেন ব্যবসায়ীরা। ইন্না….রাজিউন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য-আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে।বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক জানান, জানাযার সময় নির্ধারণ করা হয়নি। মরহুমের ভাই যুক্তরাজ্য প্রবাসী আছকির আলীর সঙ্গে যোগাযোগ করে জানাযার সময় নির্ধারণ করা হবে।
এদিকে ব্যবসায়ী ওয়াজিদ আলীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শোক প্রকাশকারীরা হলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক ট্রেজারার আসাদুর রহমান, সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক, অগ্রগামী যুব সংঘ পশ্চিম শ্বাসরাম এর সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান, সংগঠক ফজলুর রহমান, মো. টিপু আলী প্রমুখ।


