বিশ্বনাথে ইলিয়াসের সন্ধান কামনায় দোয়ামাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০১৫ ইং, ৬:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৮৭৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপির উদ্যোগে সভা ও দোয়াহফিল রোববার বাদ আসর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম কছির, মনির হোসেন, যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, বিএনপি নেতা আজাদ মেম্বার, জামাল আহমদ, আবদুল কুদ্দুছ, আরব খান, মতছির আলী, মোজাহির আলী, তালেব আলী, আকবর আলী, আবদুস ছালাম মেম্বার, সুমন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, কাওছার আহমদ তুলাই, যুবদল নেতা আবদুল কাদির, আবু সুফিয়ান, সাহেল আহমদ, সাইদুর রহমান রাজু, রানা মিয়া,মঈনুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আলাল আহমদ, খালেদ আহমদ, লিটন শিকদার, মানিক আহমদ, সুমন আহমদ, হাফিজুর রহমান লিটন, সি এম সুজন, কিরণ বৈদ্য প্রমূখ।
সভা শেষে দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা হাফিজ আরব খান।


