বিশ্বনাথে গ্রেফতারের তিন ঘন্টার পর ছাত্রদল নেতা শাহাজানের মুক্তি
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০১৫ ইং, ৭:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৭৪৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে উপজেলা ছাত্রদল সদস্য শাহজাহান গ্রেফতারের প্রায় আড়াই ঘন্টা পর মুক্তি পান। পুলিশ তাকে যে মামলায় গ্রেফতার করে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন। থানা পুলিশকে জামিনের কাগজপত্র সন্ধ্যায় ৭টায় দেখালে তাকে থানা পুলিশ ছেড়ে দেয়। বিষয়টি নিশ্চিত করেন থানার এ এস আই মাসুদ রানা।
তিনি বলেন, গ্রেফতারী পরোয়ানা থাকায় শাহজাহান কে গ্রেফতার করা হয়। তবে জামিনের কাগজপত্র দেখার পর তাকে ছেড়ে দেয়া হয়।
এব্যাপারে ছাত্রদল নেতা শাহজাহান বলেন, আমাকে যে মামলায় পুলিশ গ্রেফতার করে ওই মামলায় জামিনে রয়েছি। তবে রিকল মুক্তি পেয়ে থানা থেকে বের হয়ে আসি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় থানা পুলিশ ছাত্রদল নেতা উপজেলা সদরের মছতুরা কমিউনিটি সেন্টারের সামন থেকে তাকে গ্রেফতার করে।


