বিশ্বনাথে দেহ ব্যবসার বিরুদ্বে ফুঁসে উঠেছেন এলাকাবাসী
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০১৫ ইং, ৮:২৫ অপরাহ্ণ | সংবাদটি ১৭০০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা সদরের পুরানস্থ গরু হাটা সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ এনে বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকার ৫৪ জন স্বাক্ষরিত লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে প্রকাশ : এলাকার সচেতন মহল বার বার নিষেধ করলেও তার তোয়াক্কা না করে দেহ ব্যবসা করে যাচ্ছে কিছু অসাধু লোক। ফলে এলাকার যুবকেরা অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। অভিযোগ রয়েছে গরুর হাট সংলগ্ন বাসিয়া নদীর চরে গড়ে উঠা ফরমান খানের টিন সেটের কলোনীতে এ ব্যবসা চলছে। দীর্ঘদিন ধরে জমির আলী, রহিম উল্লা, দেহ ব্যবসা পরিচালনা করে আসছেন। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এলাকার সচেতন মানুষ প্রতিবাদ করেও কোনো ফল পাচ্ছেন না। বিষয়টি গুরুত্বসহকারে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোবদাবী জানান স্থানীয় বাসিন্দারা।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুহেল মাহমুদ অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


