বিশ্বনাথে ব্যাংক ম্যানেজারকে আসামি করে প্রবাসীর স্ত্রীর মামলা
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০১৫ ইং, ৭:০২ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে চেক জালিয়াতের অভিযোগ এনে সিলেট জুডিসিয়াল ম্যাজেষ্ট্র ১ম আদালতে ব্যাংক ম্যানেজারসহ দুইজন আসামিকে করে প্রবাসীর স্ত্রী মামলা দায়ের করেন। বুধবার এ মামলা দায়ের করেন উপজেলার শিমুলতলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তাজুল ইসলামের স্ত্রী নূরুন নেহার লিপি। দরখাস্ত মামলা নং-১৪২/২০১৫। মামলার আসামিরা হলেন বাদির আপন ভাই বাবরুল হোসেন বাবুল ও বিশ্বনাথ কালিগঞ্জ শাখা অগ্রণী ব্যাংকের ম্যানেজার রামেন্দ্র নারায়ন সরকার।
আদালতে দায়েরকৃত অভিযোগপত্রে বাদি নূরুন নাহার লিপি উল্লেখ করেন, অভিযুক্ত বাবরুল হোসেন বাবুল তার আপন ভাই। গত ৫ মে বাবুল তার (লিপি) কাছ থেকে অগ্রণী ব্যাংক কালিগঞ্জ বাজার শাখায় তার সঞ্চয়ী হিসাব নম্বার (৪৩৮০) থেকে চেকের মাধ্যমে কর্জ হিসেবে তিন লক্ষ টাকা উঠিয়ে নেয়। এরপর গত ১৩ মে কর্জ হিসেবে আরও টাকা বাবুল চাইলে তিনি ঐ একাউন্ট থেকে খালি একটি চেকে স্বাক্ষর করে বাবুলের হাতে দিলে বাবুল চেকে অংকে ৭০ হাজার টাকা লিখে ব্যাংকে চলে যায়। এরপর বাবুল ও ব্যাংকের ম্যানেজার রামেন্দ্র নারায়ন সরকার আতাত করে ঐ চেকটি ঘষামাজা করে ৭০ হাজার টাকার স্থলে ৩ লক্ষ টাকা বসিয়ে এবং স্বাক্ষর জাল করে তার একাউন্ট থেকে বাবুল টাকা আত্মসাৎ করেছেন বলে বাদি এজাহারে উল্লেখ করেন।
এব্যাপারে নুরুন নেহার লিপি বলেন, আপন ভাই ও ব্যাংক ম্যানেজার যোগসাজে ব্যাংকে রাখা নিজ একাউন্ডে থেকে টাকা আত্বসাৎ করে।
ব্যাংক ম্যানেজার রামেন্দ্র নারায়ন সরকার বলেন, বাদির ভাই বাবরুল হোসেন বাবুল চেক নিয়ে আসলে টাকা প্রদান করা হয়। তবে চেক মালিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে টাকা দেয়া হয়। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।


