বিশ্বনাথে ভারী বর্ষণে জনজীবন বিপর্যন্ত
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০১৫ ইং, ৪:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৭০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে শনিবার ভোর বেলা থেকে অবিরাম বৃষ্টি ও পাহাড়ী ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বিভিন্ন হাওর-নদী-খাল-বিলে পানি বৃদ্ধি পেয়েছে। এভাবে যদি আরও কয়েকদিন বৃষ্টি হলে বন্যার আশংক করেছেন উপজেলাবাসী। শনিবার ভোর বেলা থেকে ভারী বর্ষণ শুরু হয়ে বেলা ৩টায় বৃষ্টি থামে। তবে সূর্য্য দেখা একবারও মিলেনি। জরুরী কাজ ছাড়া লোকজন বাসা-বাড়ি থেকে বের হননি। দিনভর ভারী বর্ষণের ফলে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের পড়তে হচ্ছে চরম দূভোগে এবং দিনমজুরি অনেক শ্রমিক বেকার হয়ে পড়েন। পুরো উপজেলার জন জীবন বিপর্যন্ত হয়ে পড়ে। তবে এখনো উপজেলায় কোথাও প্লাবিত হয়নি খবর পাওয়া যায়নি। তবে এভাবে আরও কয়েকদিন বৃষ্টি হলে উপজেলার লামাকাজি ও দেওকলস ইউনিয়নের কয়েকটি নিম্নাঞ্চল রাস্তা পানির নিচের যাওয়ার আশংকা করছেন বলে ওই এলাকার বাসিন্দারা জানান।
এব্যাপারে লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, এভাবে বৃষ্টি হয়ে ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, এখন পর্যন্ত উপজেলার কোথাও প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এভাবে দিনভর বৃষ্টি হলে এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা রয়েছে বলে তিনি জানান।


