বিশ্বনাথে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩ : এলাকায় উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০১৫ ইং, ১০:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১১৮০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন ইউপি আওয়ামীলীগের সভাপতি রইছ আলীর ছেলে যুবলীগ নেতা ফয়জুল ইসলাম ও ছাত্রলীগ নেতা শফিক আহমদের মধ্যে মারামারির জের ধরে খেশবপুর ও আতাপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ৯টায় লামাকাজী পয়েন্টে এ ঘটনা ঘটে। এতে বাজারের ব্যবসায়ীসহ ৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা হলেন-যুবলীগ নেতা ফয়জুল ইসলাম, আতাপুর গ্রামের ছমরু মিয়া ও লামাকাজী বাজারের ব্যবসায়ী মঈন উদ্দিন। আহত অবস্থায় তারা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, লামাকাজি ইউপি আওয়ামী লীগের সভাপতি রইছ আলীর ছেলে ফয়জুল ইসলামের মিছিলে অংশগ্রহন না করায় ছাত্রলীগ নেতা শফিক মিয়ার সঙ্গে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে ফয়জুল ইসলামের লোকজন শফিক মিয়ার ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে রাত সাড়ে ১০টায় ফয়জুল ইসলামের পক্ষ নিয়ে খেশবপুর গ্রামের লোকজন ও শফিক আহমদের পক্ষ নিয়ে আতাপুর গ্রামের লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানাযায়।
এব্যাপারে যুবলীগ নেতা ফয়জুল ইসলামের চাচাতো ভাই ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আমার চাচাতো ভাই ফয়জুলের সাথে আমার কথা কাটাকাটি হয়। এরপর আতাপুর গ্রামের ছমরু মিয়া ও সিরাজ মিয়ার নেতৃত্বে আতাপুর গ্রামবাসী আমাদের উপর হামলা চালালে আমরা তাদের প্রতিহত করি।
আতাপুর গ্রামের ছমরু মিয়া বলেন, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম আমাদের গ্রামের ছেলে ছাত্রলীগ নেতা শফিক আহমদকে মারধর করে। এই সংবাদ পেয়ে আমরা গ্রামবাসি এগিয়ে গেলে তারা আমাদের উপর হামলা চালায় এতে আমিও আহত হয়েছি।
যুবলীগ নেতা ফয়জুল ইসলাম ও ছাত্রলীগ নেতা শফিক মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন বলেন, দু’পক্ষের সংঘর্ষে সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, ফয়জুল দীর্ঘদিন ছিনতাই মামলায় পলাতক থাকার পর সম্প্রতি এলাকায় এসে একটি শান্ত এলাকাকে আবারও অশান্ত করে তুলছে। এলাকার শান্তি-শৃংখলা বজায় রাখতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।


