বিশ্বনাথে সুশিল সমাজের সঙ্গে থানা প্রশাসনের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৫ ইং, ১:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৭১৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সঙ্গে থানা প্রশাসনের মতবিনিময় সভা গত সোমবার রাতে থানা কম্পাউডে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক, থানার অফিসার ইন-চার্জ রফিকল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারি ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক দৌতলপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের,বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তহিক আলোকিত বিশ্বনাথ এর সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ও ডেইলি বিশ্বনাথ ডটকম এর সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ব্যবসায়ী সামছুল ইসলাম সুফি, মহব্বত আলী।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম এর সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, নূর উদ্দিন, জামাল মিয়া,আবুল কাশেম, সাংবাদিক, মামুনুর রশীদ মামুন, সাইফুল ইসলাম বেগ, এনামুল হক মামুন, শুকরান আহমদ রানা, বিশ্বনাথ নতন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মঈনুর রহমান প্রমূখ।


