বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে অতিথি হলেন যারা
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০১৫ ইং, ৯:২৪ অপরাহ্ণ | সংবাদটি ১১২০ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: সিলেটের বিশ্বনাথে ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত বিশ্বনাথ উপজেলা। উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে প্রার্থীরা ভোটার ও কাউন্সিলারদের কাছে ধরনা দিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে কঠোর সমালোচনাও করছেন। নতুন প্যানেলের নেতারা পুরনোদের সাংগঠনিক ব্যর্থতার দিক তুলে ধরছেন।
অন্যদিকে বর্তমান দায়িত্বপ্রাপ্তরাও তাদের অতীতের সফলতা তুলে ধরে নতুনদের চ্যালেঞ্জ করছেন। কাউন্সিলরদের মন জয় করতে নেতৃস্থানীয়দের প্রচারণায় মুখর হয়ে উঠেছে উপজেলা আওয়ামী রাজনীতির মাঠ। তবে এবারের সম্মেলন কোনো মন্ত্রী আসছেনা বলে দলীয় সূত্রে জানাগেছে।
উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৮জুন বেলা ২টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখবেন সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুক আহমদ, এডভোকেট শাহ ফরিদ, সাংগঠনিক সম্পাদক শাহ মোশাহিদ আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট খোকন কুমার দত্ত, সদস্য এডভোকেট আজমল আলী, শাহাতাৎ রহিম চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য এস এম নুনু মিয়া। অতিথির বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
দীর্ঘদিন পর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তবে সম্মেলনে কোনো মন্ত্রী না আসায় হতাশ বিরাজ করছে তৃণমূল নেতাকর্মীর মধ্যে এমটাই জানাগেছে।
দলীয় সূত্রে জানাযায়, ২০০৪ সালে সাবেক পররাষ্ট্র মন্ত্রী মরহুম আবদুস সামাদ আজাদ উপস্থিততে উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশন এবং একটি কমিউনিটি সেন্টারে কাউন্সিল অধিবেশের মাধ্যমে সম্মেলন সম্পন্ন হয়। ২০০৪ সালে সেপ্টেবর মাসে মজম্মিল আলীকে সভাপতি ও বাবুল আখতারকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে তিনভাগে বিভক্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কাউন্সিলরা আগামি ৮জুন নির্বাচিত করবেন তাদের পছন্দের সভাপতি ও সাধারণ সম্পাদককে। আর নেতৃত্বের এই লড়াইয়ে প্রতিদ্বন্ধিতা করবেন ছয় নেতা।
উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির সভাপতি মজম্মিল আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা পংকি খান, আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বাবুল আখতার, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ ও আওয়ামীলীগ নেতা এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ। তৃণমূলের মতামতকে গুরুত্ব দিতে ভিন্ন পদ্ধতিতে এবার আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এতে ১৮৩ জন কাউন্সিলর তাদের পছন্দের প্রার্থীকে গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
তৃণমূল নেতাকর্মীদের মতে, রাজনৈতিক ক্লিন ইমেজ ধারীদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। তারা বলছেন, এবার আ’লীগের সৎ-যোগ্য, দক্ষ-সাহসী এবং ত্যাগী ব্যক্তিদের নেতৃত্বে দেখতে চান তারা। যারা দল এবং নেতাকর্মীদের সুখে-দুঃখে এগিয়ে এসেছেন তাদের প্রতি তৃণমূলের সমর্থন থাকবে। ভোটের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য শীর্ষস্থানীয় নেতাকর্মীর প্রতি তারা আহবান জানান।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, সম্মেলনের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।


