মিললো সালাউদ্দিনের ফোন, দাবি স্ত্রীর
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০১৫ ইং, ২:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৬ বার পঠিত
নিউজ ডেক্স:: বিএনপি’র নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের খোঁজ পাওয়া গেছে-এমনটি জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। মঙ্গলবার বেলা ১২টায় বিএনপি’র মিডিয়া উইং-এর একজন কর্মকর্তা বলেন, ‘ভারতের আসাম রাজ্যের মেঘালয় থেকে টেলিফোন করে সালাউদ্দিন আহমেদ তার স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে কথা বলেছেন।’ তিনি আরো জানান, সালাউদ্দিন আহমেদ মেঘালয়ের একটি জঙ্গল থেকে তার স্ত্রীকে ফোন করেন। তিনি তাকে বলেছেন, কে বা কারা তাকে গভীর জঙ্গলের মধ্যে ফেলে রেখে গেছে।এর আগে সালাউদ্দিনের সঙ্গে কথা শেষ করে হাসিনা আহমেদ বিএনপি’র মিডিয়া উইংয়ে বিষয়টি সঙ্গে সঙ্গে জানান।
এদিকে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, হাসিনা আহমেদ দুপুর সাড়ে ১২টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসায় প্রবেশ করেছেন। তবে বিএনপি’র কোনও নেতা সেখানে ছিলেন না।


