যুক্তরাজ্যে নব-নির্বাচিত দুই কাউন্সিলর সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৫ ইং, ১১:৫৭ পূর্বাহ্ণ | সংবাদটি ১২১০ বার পঠিত
নিউজ ডেক্স:: যুক্তরাজ্যের কিথলী এলাকা থেকে নব-নির্বাচিত কাউন্সিলর নেছার আলী ও ফুলজার আহমদের সম্মানে স্থানীয় বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন পক্ষে থেকে এক গত ১৭ মে স্থানীয় একটি হোটেলে সংবর্ধনা প্রদান করা হয়।
কমিউনিটি লিডার মুজাহিদ আলীর সভাপতিত্বে সুফী আবদুস শহিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় লেবার পার্টি লিডার জন গ্রাগন।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, কাউন্সিলর নেছার আলী ও ফুলজাজ আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি মেয়র আবিদ হোসেন, কাউন্সিলর জাফর আলী, কাউন্সিলর কানিজ আক্তার, এডভাইজার আনছার হাবিব, সারওয়ার হোসেইন, জমির উদ্দিন, তৈমুছ আলী, আনছার আলী, কবির উদ্দিন, সালেহ আহমদ, শফিক উদ্দিন, মাসুক মিয়া সহ প্রমুখ।
বক্তারা বলেন, বৃটেনে এখন বাংলাদেশীরা আগের চাইতে অনেক এগিয়ে। নতুন প্রজন্মরা এখন এদেশের এম.পি. কাউন্সিলর, সলিসিটর, ডাক্তারসহ বিভিন্ন পেশায় যোগ্যতার সাথে দায়িত্ব পালন করছে। যুক্তরাজ্যের মুসলমানরা এদেশে মসজিদ, মাদ্রাসায় ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতেছে- যা আমাদের জন্য খুবই খুশির খবর।
স্থানীয় কাউন্সিলর নির্বাচনে কিথলী শহর থেকে বাংলাদেশী কাউন্সিলর নিযুক্ত হওয়ায় সকল বাংলাদেশী আনন্দিত ও গর্বিত। বক্তারা বলেন, আমাদের সন্তানদের আগামীতে বৃটেনে প্রতিনিধিত্ব করার জন্য তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার সকল ব্যবস্থা গ্রহন করতে হবে।
কাউন্সিলর নেছার আলী বলেন, আজ সময় এসেছে বৃটেনের রাজনীতিতে বাংলাদেশীদের অংশগ্রহনের মাধ্যমে জনসেবা করে জনগণের পাশে দাড়ানোর। যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি কাউন্সিলর নিযুক্ত হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আমরা সবাই মিলে এই শহরকে নিজের মতো গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন কাউন্সিলরদের ফুলে দিয়ে বরণ করেন কমিউনিটি ব্যক্তিত্ব আনছার আলী ও জমির আলী।


