লন্ডনে এমবিএ করা ক্রিকেটার এখন রিকশা চালক!
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৫ ইং, ৮:১৮ অপরাহ্ণ | সংবাদটি ১২৪৭ বার পঠিত
নিউজ ডেক্স:: যুক্তরাজ্যে এমবিএ করা এক সময়ের দুর্দান্ত ক্রিকেটার পাবনার ছেলে বাদশা এখন ঢাকায় রিকশা চালান। ধন-সম্পদ অনেক ছিল। কিন্তু প্রতারক স্ত্রী তাকে রিক্ত-নিঃস্ব করে পালিয়ে ছিলেন। এক সময় বাদশা মানসিক ভারসাম্য হারিয়ে পাবনায় জুম’আর নামাজের পর ভিক্ষাও করেন।জানা যায়, পাবনা জেলার নয়নামতি এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর পরিবারে জন্ম তার। পড়াশোনা রাজানগর মজুমদার হাইস্কুলে। স্কুলে থাকাকালীনই তার অসাধারণ ক্রিকেট দক্ষতা পুরো জেলার মানুষের দৃষ্টি কাড়ে। একসময় খ্যাতি ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী রাজশাহী জেলায়। পাবনা ও পরবর্তী সময়ে রাজশাহীর হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি। জানা যায় মাঠে দাপুটে ওপেনার ব্যাটসম্যান ও উইকেটরক্ষক ছিলেন তিনি।
জীবনে বড় কিছু করে দেখানোর আশা নিয়ে স্টুডেন্ট ভিসায় লন্ডন চলে যান পড়াশোনা করতে। সেখান থেকে এমবিএ করেন। কিন্তু ভাগ্য তার সঙ্গে করে প্রতারণা। অবশেষে একদিন কেউ কেউ তাকে উত্তরায় রিকশা চালাতে দেখেন।


