লামাকাজিতে সংঘর্ষে বাবা নিহত, চার সন্তান আহত
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০১৫ ইং, ১০:২৭ পূর্বাহ্ণ | সংবাদটি ১২৩০ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেট সদর উপজেলার লামাকাজি নোয়াগাঁওয়ে বাড়ির সীমানা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই বৃদ্ধের চার সন্তান। গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেন। সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহত রজব আলী (৫৫) নোয়াগাঁওয়ের মৃত তাহির আলীর ছেলে। আহতরা হলেন রজব আলীর মেয়ে কাচামালা (৪৫), আকলিমা বেগম (২২), ছেলে আকরাম আলী (২৪) ও মামুন (১৭)। অন্য আহতদের নাম জানা যায়নি।
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- লামাকাজি নোয়াগাঁও’র আশিকুর রহমানের ছেলে সাদিকুর রহমান (২২), মেয়ে সাহেদা বেগম (১৯) ও জোবেদা খাতুন।
জালালাবাদ থানার এসআই জাকির কে জানান- বাড়ির সীমানা নিয়ে রজব আলী ও সাদিকুর রহমানের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রজব আলী ও তার চার সন্তান গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে রজব আলী মারা যান।
সংঘর্ষের ঘটনায় সাদিকুর রহমান ও তার দুই বোনকে আটক করা হয়েছে বলে জানান এসআই জাকির।


