সিলেটে অসামাজিকতার দায়ে ৫ যুবতীসহ ৯ জন আটক
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০১৫ ইং, ৩:১৮ অপরাহ্ণ | সংবাদটি ১৭২৯ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটে অসামাজিকতার দায়ে ৫ যুবতীসহ ৯ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এসএমপি কোতোয়ালী থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলো নরসিংদী জেলার সদর উপজেলার বেলানগর গ্রামের শ্রীরঞ্জনের মেয়ে মালা (৩০), কক্সবাজারের রামু কুনিয়া পালং গ্রামের শফিউল আলমের মেয়ে বৃষ্টি (২৩), কুমিল্লা জেলার বুড়িচর হরিপুর গ্রামের মাহতাব শেখ এর মেয়ে মালা বেগম (৩১), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ মুন্সিগাঁও এর শরিফ উল্লার মেয়ে রিতা বেগম (২৩), নয়াগাঁও জেলার নয়াগাঁও বালিগ্রামের কাজি সৈকত এর মেয়ে লিজা বেগম (২৫)। সুনামগঞ্জের দিরাই উপজেলার হোসেনপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আক্তার হোসেন (২০), সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার তুরন মিয়ার ছেলে বিল্লাল উদ্দিন (২৪), ওসমানীনগর থানার পাঁচপাড়া গ্রামের ইসপাত আলীর ছেলে রিপন তালুকদার (২৪), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা গ্রামের সুপতি মিয়ার ছেলে কামাল হোসেন (২৪)।
জানা যায়, বুধবার রাতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ ও এসআই দেলোয়ার সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালান। অভিযানকালে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়।
এ ব্যাপারে বৃহস্পতিবার এসএমপি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান, অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক ৯ জনকে মামলার মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।


