সিলেটে ডাকাতি শেষে পালানোর সময় আটক ৭
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০১৫ ইং, ৭:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৬৭৫ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটের গোলাপগঞ্জে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে পিকআপ ভ্যানসহ ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে জেলার গোলাপগঞ্জ উপজেলা সদর থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।আটককৃতরা হচ্ছেন, সুনামগঞ্জ সদর উপজেলার আছতিন গ্রামের তাহির উল্লাহর ছেলে শামীম আহমদ (৩২), জগন্নাথপুর উপজেলার লাউতলা গ্রামের মাসুক মিয়ার ছেলে সিপু মিয়া (৩৫), ছাতক উপজেলার চৌকা গ্রামের জমির উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩০), একই উপজেলার হরিপুর গ্রামের কলন্দর আলীর ছেলে লিকসন (২৮), সিলেটের বিশ্বনাথ উপজেলার লাইচি গ্রামের মৃত ইকবাল হোসেনের ছেলে মাহবুব (৩২), গোলাপগঞ্জ উপজেলার দড়াগ্রামের মকবুল আলীর ছেলে তাজ উদ্দিন (২৮)। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, ৮ রাউন্ড গুলি, ১টি গ্রিল কাটার, ১টি রেঞ্জ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর শেরপুর গ্রামের মছদ্দর আলীর বাড়িতে শুক্রবার রাত আড়াইটার দিকে ডাকাতদল হানা দেয়। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে।

ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী মোবাইল ফোনে ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ গোলাপগঞ্জ-ঢাকা দক্ষিণ সড়কে অবস্থান নেয়। এসময় বেপরোয়া গতিতে ডাকাতদের বহনকারী পিকআপ ভ্যান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পেছন থেকে পুলিশ ধাওয়া করে। গোলাপগঞ্জ উপজেলা সদরে ডাকাতদের পিকআপ ভ্যানটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হলে পুলিশ ৭ ডাকাতকে আটক করে। এদের মধ্যে ৩ জন গুরুতর আহত হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে।
গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে।