সিলেটে প্রথম ফুট ওভারব্রিজের ভিত্তিপ্রস্থর স্থাপন আজ
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৫ ইং, ১০:৪০ পূর্বাহ্ণ | সংবাদটি ১২৯৪ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেট নগরীর ব্যস্ততম কোর্ট পয়েন্টে নির্মিতব্য সিলেটের প্রথম ফুট ওভারব্রিজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হবে আজ বৃহস্পতিবার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন। তাঁর বিশেষ তহবিলের বরাদ্দ থেকেই এই ফুটসিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ২০১৪ সালে সিলেট সিটি করপোরেশন এলাকায় ৪টি স্থান ও প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ তহবিল থেকে বরাদ্দ দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তন্মধ্যে কোর্ট পয়েন্টে ফুট ওভারব্রিজ নির্মাণ প্রকল্পও ছিল। চলতি বছরের ফেব্রæয়ারিতে এ প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন লাভ করে। গত এপ্রিলের প্রথম দিকে এর প্রাথমিক নির্মাণ কাজ শুরু হয়। বাংলাদেশ ইস্পাত অ্যান্ড প্রকৌশল করপোরেশন তার নিজস্ব কোম্পানি দিয়ে ‘চিটাগং ড্রাই ডক লিমিটেড’র মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করছে। সম্পূর্ণ লোহা দিয়ে ব্রিজের বডি নির্মাণের কাজ চলছে চিটাগং ড্রাই ডকে।
সূত্র আরো জানায়, ফুট ওভারব্রিজের ছয় দিকে ৬টি সিঁড়ি থাকবে। কোর্ট পয়েন্টের ট্রাফিক পয়েন্টটিই হবে ফুটওভার ব্রিজের মূল কেন্দ্র। পাশ^বর্তী কালেক্টরেট মসজিদ, সেন্ট্রাল মার্কেট ও মধুবন সুপার মার্কেটের সামনে সরকারি সড়কেই বসানো হচ্ছে এর সিঁড়ি পথ।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব জানান, অর্থমন্ত্রীর বিশেষ তহবিল থেকেই ফুট ওভারব্রিজটি নির্মিত হচ্ছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী নিজে এর ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন।


