ওসমানীনগরে তরুণ লীগের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০১৫ ইং, ৪:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৫৬ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীগরে সাদীপুর ইউনিয়ন আওয়ামী তরুনলীগের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার রাতে উপজেলার ভাঙ্গা বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তরুণ লীগের যুগ্ন-আহবায়ক সায়েন আহমদের সভাপতিত্বে ও সদস্য মখলিছুর রহমান মৌরশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসকন্দর আলী।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফর আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন আহমদ, উপজেলা তরুণ লীগের আহবায়ক মখসুদ আলী, সিনিয়র যুগ্ন আহবায়ক মতিউর রহমান,জেলা ছাত্রলীগ নেতা তপন আর্চায্য। বক্তব্য রাখেন উপজেলা তরুণ লীগের যুগ্ন আহবায়ক আপ্তাব আহমদ,সাজন মিয়া, সদস্য আবুল আহমদ,সাদিক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ সদস্য সজিবুল আলম সুজা, ছাত্রলীগ নেতা ফরহাদ আহমদ,শ্যামল আহমদ। সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়ন আওয়ামী তরুণ লীগের কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- আহবায়ক হাফিজুর রহমান, যুগ্ন-আহবায়ক আব্দুল করিম,জুবেদ আহমদ,রুবেল আহমদ, তোফায়েল আহমদ, শাহ আশরাফ, রাসেল আহমদ, দুলাল আহমদ, নানু মিয়া, সদস্য মুকিদ মিয়া,আবুল কাসেম,রোমান চৌধুরী, জাফর আহমদ,জাকির আহমদ,সুজেল মিয়া, মামুন আহমদ, ইমরান আহমদ,আব্দুল খালিক, মামুন আলী, আলী আহমদ,আব্দুল্লাহ আল মামুন।


