জগন্নাথপুরে প্রেমিক যুগলকে থানা পুলিশে সোপর্দ
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০১৫ ইং, ১০:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১৩১৭ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রেমিক যুগলকে থানা পুলিশে সোপর্দ করেছেন জনতা। জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের বনগাঁও গ্রামের ফজল মিয়ার মেয়ে রুবিনা বেগম (১৯) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও সাদিরখালি গ্রামের ওহিদ উল্লার ছেলে শকবুল মিয়ার (২২) মধ্যে গত প্রায় কয়েক মাস ধরে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
বুধবার বিকেলে তারা মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে জগন্নাথপুর বাজারের একটি রেস্তোরায় মিলিত হয়। এ সময় তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয় জনতা প্রেমিক যুগলকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, তারা প্রেমিক যুগল বিয়ের উপযুক্ত হওয়ায় এবং তাদের উভয় পক্ষের লোকজনের জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।


