দশঘর ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০১৫ ইং, ৭:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৭০৮ বার পঠিত
নিউজ সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট ২০১৫ আন্ত: ইউনিয়ন প্রাইমারি স্কুল ছাত্রীদের ফাইনাল খেলা সম্পন্ন হয়। দশঘর ইউনিয়নের ১৭টি স্কুলের ছাত্রীদের মধ্যে এ খেলাটি বাউশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ১৯শে মে বিকাল ৪ ঘটিকায় অনুষ্টিত হয়। দশঘর নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে কাশিম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। চ্যাম্পিয়ান দলকে গ্লোডকাপ প্রদান কালে শিক্ষদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আহাদ,হরমুজ আলী,জিলু মিয়া,সোনারা বেগম, মাহবুব আলম মজুমদার,মিলিনা বেগম,এরশাদ আলী প্রমুখ।ফাইনাল খেলাটি পরিচালনা করেন দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক স্নেহাংশু সরকার।


