পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০১৫ ইং, ৮:১৯ অপরাহ্ণ | সংবাদটি ৮২৩ বার পঠিত
নিউজ ডেক্স:: এসএসসি পরীক্ষায় ফেল করায় নাটোরে শারমিন খাতুন (১৬) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের চন্দ্রকলা গ্রামে এ ঘটনা ঘটে। শারমিন একই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।নিহতের স্বজনরা জানায়, শারমিন খাতুন চন্দ্রকলা এস.আই উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। দুপুর আড়াইটার দিকে শারমিনের বাবা আনোয়ার হোসেন মোবাইলে মেয়েকে পরীক্ষায় ফেলের কথা জানায়। পরে শারমিন খাতুন নিজ ঘরে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।