বালাগঞ্জের মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে নিবার্চন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৫ ইং, ৪:১৯ অপরাহ্ণ | সংবাদটি ৭০০ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নিবার্চনে চারটি সদস্য পদের বিপরীতে দশ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। এর মধ্যে ২৬৫টি ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ নিমার আলী। ২৩৬টি ভোট পেয়ে দ্বিতীয় স্থান হয়েছেন আব্দুস সালাম এবং ২৩০ ভোট পেয়ে ৩য় স্থান অর্জন করেছেন মির্জা আনোয়ার হোসেন ও ২২৩টি ভোট পেয়ে চতুর্থ স্থান লাভ করেছেন শেখ মিজানুর রহমান নুনু। তাছাড়া অন্যান্য প্রতিদ্বন্ধীদের মধ্যে আব্দুল লতিফ বেগ ২১৭ ভোট, আব্দুল কাইয়ুম ২০৬টি ভোট, আব্দুল মান্নান চৌধুরী ১৮০ ভোট, রাহাব উল্যাহ গেদু ১৫৪ ভোট, আনোয়ার হোসেন ১৫১টি ভোট, শেখ রফিক ১১৬ ভোট পেয়েছেন। গত মঙ্গলবার সকাল দশটা ভোট গ্রহন শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। মোট ৬৫৪ জন ভোটারের মধ্যে ৫৫৬ টি ভোট প্রদান করা হয়। তাছাড়া মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৩৯৯ এবং মহিলা ভোটার ছিলেন ২৫৫জন। নিবার্চনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রফিকুল হক। সহ প্রিজাইটিং অফিসার হিসাবে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল। নির্বাচন চলাকালীন সময়ে দায়িত্ব পালন করেন বালাগঞ্জ থানার এস আই অরুপ কুমার চৌধুরী। তাছাড়া ভোট কেন্দ্র পরিদর্শন এবং ভোট গননা ও ফলাফল ঘোষনা অনুষ্টানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সহকারী ভুমি কমিশনার নাজমুল ইসলাম সরকার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা পূর্ব গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মকলু মিয়া, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরকিুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আনহার মিয়া, পূর্ব গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মাও: তরিকুল ইসলাম, ইউপি সদ্যস মির্জা গফ্ফার, ইউপি সদ্যস আব্দুল মনাফ প্রমুখ। নির্বাচনে সার্বিক দায়িত্বে ছিলেন মুসলিমাবাদ আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চৌধুরী। এদিকে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার সভাপতিত্বে বৃহস্পতিবার স্কুলে এক সভার আয়োজন করা হয়। সভায় নির্বাচিত সদস্যদের প্রস্তাবনা কন্ঠ ভোট ও সর্ব সম্মতিক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা পূর্ব গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মকলু মিয়াকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।


