বিশ্বনাথ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের চার নেতার সাঁজা
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০১৫ ইং, ৭:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ থানায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় উপজেলা আওয়ামী লীগের সহযোগি সংগঠনের চার নেতার বিরুদ্ধে দুই বছরের সাঁজা প্রদান করেছেন আদালত। রোববার সিলেটের জুটিসিয়াল ম্যাজিট্রেষ্ট আদালত-১ম নাজমুল হোসেন চৌধুরী এই রায় প্রদান করেন।
সাঁজাপ্রাপ্তরা হলেন- উপজেলা সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য আবদুল আজিজ সমুন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট ও উপজেলা প্রজন্মলীগের সভাপতি তোফায়েল আহমদ কামাল।
আদালত সূত্রে জানা জায়, রায়ে অভিযুক্তদের বিরুদ্ধে ৩৫৩ ধারায় দুই বছরের সশ্রম কারাদন্ড, ৪২৭ ধারায় ছয় মাসের সশ্রম করাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তবে রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না বলে আদালত সূত্র জানাগেছে।
জানা গেছে, ২০১৪ সালের ২৬ জানুয়ারী বিশ্বনাথ থানা রক্ষিত কয়েকটি পুরাতন মোটরসাইকেল, অটোরিকশা গাড়ি নিলামে বিক্রি হওয়ার জন্য এলাকাবাসীকে পুলিশ বিভিন্নভাবে অবহিত করে। এরই প্রেক্ষিতে যথা সময়ে ওইদিন এলাকাবাসী ও ছাত্রলীগের বেশ কয়েকজন থানায় উপস্থিত হন। গাড়িগুলো নিলামের জন্য একজন ম্যাজেষ্ট্রিও ছিলেন। যে গাড়ি গুলো নিমালে বিক্রি হওয়ার কথা ছিল এর মধ্যে বেশ কয়েকটি গাড়ি দেখা যায়নি। এসময় ছাত্রলীগ নেতারা ওই গাড়িগুলো খোঁজ নিতে থাকেন। এরই জের ধরে পুলিশের সাথে তাদের কথাকাটাটি শুরু হয়। এরই একপর্যায়ে পুলিশ-ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। গাড়ি নিলাম নিয়ে ছাত্রলীগ নেতারা ওসি’র রুমের জানালার গ্ল¬াস ভাংচুর করে। এসময় পুলিশের তাদের আটকের চেষ্টা করলে তারা পালিয়ে যায়। এঘটনায় পরদিন বিশ্বনাথে গাড়ি নিলাম কে কেন্দ্র করে থানায় ভাংচুর ও সরকারি কাজে বাধাঁদানের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহযোগি সংগঠনের চার নেতা কে আসামি করে মামলা করে পুলিশ। মামলা নং ১৫(১)১৪, জিআর ১৫/১৪। ওই মামলার রায় রোববার আদালত প্রদান করেন।


