বিশ্বনাথে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আমন্ত্রন পাননি গনমাধ্যমকর্মীরা
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০১৫ ইং, ৬:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১১৭৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে বৃহস্পতিবার উপজেলার লামাকাজি ইউনিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী ও এলাকার সচেতন মহলের তেমন কাউকে আমন্ত্রন করা হয়নি বলে জানাগেছে। এনিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লামাকাজি ইউনিয়নে ওপনে হাউস ডে অনুষ্ঠিত হয়। গণমাধ্যম কর্মী ও এলাকার জনপ্রতিনিধি না থাকায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত লোকজনের মধ্যে কানাঘোষা করতে শোনা যায়।
এলাকার সচেতন মহল মনে করেন, অন্যান্য যেকোনো সময়ের চেয়ে বর্তমান উপজেলায় আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। ওপেন হাউজ ডে করে এলাকার আইনশৃঙ্খলার কোনো পরিবর্তন হয়নি। ওপেন হাউজ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ থাকার কথা থাকলে এলাকার কিছু রাজনীতিবিদ ছাড়া তেমন কাউকে দেখা যায়নি বলে তারা জানান।
এব্যাপারে স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত লামাকাজি ইউনিয়নে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপজেলায় কর্মরত সংবাদকর্মীকে আমন্ত্রন জানানো হয়নি।
উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া সাংবাদিকদের বলেন, আমাকে ফোনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে থাকার কথা বলা হয়েছিল। কিন্তু আমি অন্য কাজে থাকায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে যেতে পারেনি। তবে গণমাধ্যম কর্মীদের আমন্ত্রন না দেয়ার বিষয়টি তার জানা নেই বলে তিনি জানান।


