বিশ্বনাথে গোয়াহরি গ্রামে বৃক্ষরোপন
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৫ ইং, ৫:০১ অপরাহ্ণ | সংবাদটি ৭৩৪ বার পঠিত
তজম্মুল আলী রাজু : বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেছেন, বৃক্ষ মানুষের অনেক উপকার করে। উপকারী হিসেবে যেসব জায়গা খালি রয়েছে সেই সব জায়গায় গাছ রোপন করতে হবে। ফলজ-বনজ গাছের পাশাপাশি ঔষধী গাছ রোপন করে করতে হবে। তিনি বলেন, সামাজিক সংগঠনগুলো যেভাবে বৃক্ষরোপনে এগিয়ে এসেছে তাদেরকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করে বৃক্ষরোপনের আন্দোলন আরো এগিয়ে নিতে সবার প্রতি আহবান জানান। শুক্রবার বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়নের গোয়াহির ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গোয়াহরি গ্রামের পশ্চিমের সড়কে প্রায় ১ কিলোমিটার সড়কে ফলজ-বনজ, ঔষধী ও বিভিন্ন জাতের ১ হাজার চারা রোপন করা হয়। সংগঠনের সভাপতি মো. কয়েছ হোসাইন জাহাঙ্গীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপ,ি প্রভাষক ইসলামুজামান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সংগঠনের উপদেষ্ঠা নিয়ামত উল্লা, ইকবাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থা গোয়াহির সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজিমুল ইসলাম, অর্থ সম্পাদক হাফিজ মো. মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক গোলাম সাদিক, সদস্য আসাদুল হক, কছির আলী, নকিব আহমদ, মনোয়ার হোসেন প্রমুখ।


