বিশ্বনাথে ছাত্রদল নেতা শাহজাহান গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০১৫ ইং, ৬:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৮২৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেটের বিশ্বনাথে উপজেলা ছাত্রদলের সদস্য শাহজাহান কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা সদরের মছতুরা কমিউনিটি সেন্টারের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।
ছাত্রদল নেতাকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেন থানার এ এস আই মাসুদ রানা। তিনি বলেন, গ্রেফতারকৃত ছাত্রদলের নেতার বিরুদ্ধে থানায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।


